• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের ভূমিকা বিষয়ে সেমিনার

# মোস্তাফিজ আমিন :-
ভৈরবে ডা. মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র আয়োজনে “বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থা আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের ভূমিকা” শিরোনামে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ মে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আজিজুল হক।
তিনি তার বক্তৃতায় বলেন, “জ্ঞান-বিজ্ঞানের প্রচার ও প্রসারে কম্পিউটার বিজ্ঞানের বিকল্প নেই। জাতিকে উন্নতির সোপানে যেতে হলে কম্পিউটার বিজ্ঞানের পরিপূর্ণ জ্ঞান থাকা ও অগ্রগতি সাধন করা জরুরি। একই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম।”
ওই অনুষদের ডিন মো. আশেক আল-আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব মো. মঈন উদ্দিন খান। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থা আধুনিকায়নে কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইউনিভার্সিটির ডিজিটাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত ওই সেমিনারে অংশগ্রহণ করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এএফএম নাজমুস সাদাত, ব্যবসা অনুষদের ডিন ড. আকিম এম রহমান, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *