• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বেলাবতে আনন্দ মিছিল ও আলোচনা সভা

# আলমগীর পাঠান :-
বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন’কে নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় বেলাব উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল সোমবার বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি বারৈচা বালিকা মাদরাসার সামনে থেকে মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে যায়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় সেখানে।
এ সময় উপস্থিত ছিলেন, তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, বারৈচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি মো. মশিউজ্জামান (মশি), নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ মাসুদ রানা, পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল রানা, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. আকাশ মিয়া, হাজী জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেলসহ প্রমুখ।
আনন্দ মিছিল ও আলোচনা সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২৬ এপ্রিল শনিবার বিকেলে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি এবং সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ বক্তব্যের শেষে গোপন ব্যালটে মাধ্যমে ভোটের মাধ্যমে নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক পদে মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *