• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

পাকুন্দিয়ায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তোলায় সুপারের কারাদণ্ড

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চলমান দাখিল পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তোলার অভিযোগে মো. আবদুল হালিম (৪৮) নামের এক মাদরাসা সুপারকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়। তিনি চকদিঘা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার বলে জানা গেছে। গত ২৭ এপ্রিল রোববার উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, রোববার মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে ইংরেজী ১ম পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে উপজেলার চকদিঘা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মো. আবদুল হালিম বিনা অনুমতিতে একটি কক্ষে প্রবেশ করে তার মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তুলে দ্রুত কেন্দ্রের বাইরে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত অন্যান্য শিক্ষকগণ তাকে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *