• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ফ্রিজে পঁচা মাংস জরিমানা দুই লক্ষ

ফ্রিজে পঁচা মাংস
জরিমানা দুই লক্ষ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের একটি হোটেলের ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালত দুই লক্ষ টাকা জরিমানা করেছেন। ২৬ এপ্রিল শনিবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে শহরতলির নতুন জেলখানা মোড়েরর ভাই ভাই হোটেলে অভিযান চালানো হয়। এসময় ফ্রিজে পঁচা মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া অপর দুু’টি ফাস্ট ফুডের প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
শহরের বাইরে অবস্থান হলেও বেশ নামডাক রয়েছে ভাই ভাই হোটেলের। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শহর এবং দূরদুরান্তের প্রচুর মানুষ বিভিন্ন যানবাহন নিয়ে সেখানে খেতে যান। প্রতিদিন আনুমানিক ২০০ থেকে ২৫০ কেজি গরুর মাংস রান্না করা হয় বলে জানা যায়। অভিযানে সহায়তা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারী ইন্সপেক্টর শঙ্কর চন্দ্র পাল, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *