# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) পৌর শহরের রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় ভৈরব প্যালেস পার্টি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ভৈরব উপজেলা শাখার সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক।
গণঅধিকার পরিষদ নেতা বিন ইয়ামিন সরকার জুনাঈদ ও মোহাম্মদ আবির এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল হোসেন জীবন, কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা শাখার যুব অধিকার পরিষদ সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদ সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, ভৈরব উপজেলা শাখার যুব অধিকার পরিষদ সভাপতি অন্তর মিয়া, সাধারণ সম্পাদক আকাশ মিয়া।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ভৈরব উপজেলা শাখার নায়িবে আমির মাহবুব উল্লাহ মুছা, ভৈরব পৌর বিএনপির সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ইমাম উলামা পরিষদ সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি আল আমিন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাহেল, ইসলামি আন্দোলন ভৈরব শাখার সভাপতি মুছা খান, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোবারক হোসেন, পৌর শ্রমিকদল সভাপতি সিয়াম মিয়া, জাতীয় নাগরিক পার্টি উপজেলা শাখার প্রতিনিধি শরিফুল হক জয় প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৭ বছর পর মানুষ তার অধিকার ফিরে পেয়েছে। আজ দেশ স্বাধীন হয়েছে৷ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পক্ষে কথা বলার নেতা তৈরি করবেন।