• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ধর্ষণকারীদের দ্রুত বিচার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন মিছিল

ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন -পূর্বকণ্ঠ

ধর্ষণকারীদের দ্রুত বিচার
সর্বোচ্চ শাস্তির দাবিতে
মানববন্ধন মিছিল

# নিজস্ব প্রতিবেদক :-
ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ ১১ মার্চ মঙ্গলবার দুপুরের পর শহরের শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে শহর প্রদক্ষিণ করে। এরপর শহীদি মসজিদের সামনে মানববন্ধনের আয়োজন করে। এসময় বক্তৃতা করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি তানভীর আহমেদ, মুফতি মাহমুদুর রহমান, হেদায়েত উল্লাহ প্রমুখ।
বক্তাগণ বলেন, আজকে ধর্ষকরা বুক ফুলিয়ে হাটছে। অথচ ধর্ষিতারা বিচার পান না। গত ৫৫ বছরে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একজন ধর্ষণে সেঞ্চুরি করেছে। সিলেটে এমসি কলেজের স্বামীকে জিম্মি করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। অথচ এগুলির উপযুক্ত বিচার হয়নি বলে দেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। নারীরা যেন নিরাপদে চলাফেরা করতে পারেন, এমন পরিবেশ তৈরি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *