• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হোসেনপুরে ছয়টি ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ছয়টি ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে হোসেনপুর উপজেলা বিএনপির উদ্যোগে জমকালো আয়োজনের মাধ্যমে ৬টি ইউনিয়ন বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মো. মনিরুল হক রাজন, জেলা কৃষক দলের আহবায়ক অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ম-আহবায়ক ও সাবেক ও ইউপি চেয়ারম্যান মো. আবুল হাসিম সবুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মানছুরুল হক রবিন, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মুস্তাক আহমেদ ডালিম, পৌর বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃধা মাসুদসহ ইউনিয়ন সকল অঙ্গ-সহযোগী সংগঠনরর নেতৃবৃন্দ।
কমিটিতে ১নং জিনারী ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফকরুল আলম খাঁন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সরকার, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হানিফ মেম্বার।
২নং সিদলা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা সারোয়ার সুমন, সাংগঠনিক সম্পাদক মো. পিকুল মিয়া।
৩নং গোবিন্দপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহফুজ হাসান।
৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল হক দায়ানতাজ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল হক সুমন।
৫নং শাহেদল ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াছ উদ্দীন (গোলাপ সরকার), সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মোক্তার হোসেন মেম্বার। ৬নং পুমদি ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি ওহেদুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুজ্জামান শ্যামল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *