• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। আজ ৮ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালির মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তারের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) বনি আমিন, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মাহামুদা ইসলাম লিজা, বাজিতপুর উপজেলা মহিলা বিষয়ক সহকারী হোসনে আরা আক্তার বানু. উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
বক্তাগণ বলেন, অধিকার কেউ কখনো দেয় না। এটাই পৃথিবীর বাস্তবতা। নারীকে সব সময় অবহেলার চোখে দেখা হয়। এই অবহেলা আর বৈষম্য থেকে রক্ষা পেতে নারীকেই এগিয়ে আসতে হবে। নিজেদের দাবি নিজেই আদায়ের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আজ নারীরা পিছিয়ে নেই। পুরুষের মত নারীদেরকেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে, শিক্ষিত হতে হবে, নিজেদের মর্যাদার জায়গাটা নিজেদের তৈরি করে নিতে হবে। আমরা যতই নারীর অধিকার সমতা এবং ক্ষমতায়ন নিয়ে বলি না কেন সেই যাত্রায় নারীদের প্রথম এগিয়ে আসতে হবে। বেগম রোকেয়া নারীদের অধিকার নিয়ে কাজ করেছেন, বেগম রোকেয়া কিন্তু তার বিভিন্ন লেখনীতে তার বক্তব্যে তার কথায় তুলে ধরেছেন নারী এবং পুরুষের অবস্থান সমাজের সমতার জন্য দুই জনকে দুই পাশ থেকে এগিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *