• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

জরাজীর্ণ সেতুতে চলাচলে দুর্ভোগ পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী সংযোগ বলিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষের চলাচল। ব্রিজের ওপর দিয়ে হালকা যানবাহনও চরম ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়ারচর-ডাংরী বলিয়া খালের সংযোগ ঈমান আলীর বাড়ি সংলগ্ন (উঁচা ব্রিজ) পুরাতন জরাজীর্ণ সেতুটিতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙ্গা স্লিপারের ওপর দিয়ে যানবাহন চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক বছর আগেই ভেঙ্গে পড়েছে দুপার্শ্বের রেলিং।
পথচারী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন যানবাহন, শতশত পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীদের চলাচল করতে হয় ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়ে। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এলাকাবাসী আরো বলেন, জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। সেতুটি পুনঃনির্মাণের দাবি জানান তারা। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য রেজাউল করিম রশিদ জানান, ব্রিজটি পুনঃনির্মাণের জন্য উপজেলা এলজিইডি অধিদপ্তর বরাবর প্রকল্প দাখিল করা হয়েছে।
হোসেনপুর উপজেলা (এলজিইডি) প্রকৌশলী গালীব মুর্শিদ জানান, প্রকল্প পরিচালকের নিকট প্রস্তাবনা পাঠানো হয়েছে অনুমোদন হলেই দ্রুত জরাজীর্ণ সেতুর কাজ শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *