# মিলাদ হোসেন অপু :-
আহলান সাহলান মাহে রমাদান স্লোগানে স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যের দাম সহনীয় রাখার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শাখা৷ আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাসস্ট্যান্ড দুর্জয় মোড় থেকে মিছিলটি শুরু হয়ে ভৈরব বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহিদ মিনার এর সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
মিছিলে উপজেলা জামায়াত ইসলামির আমীর মাওলানা কবির হোসাইনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুল মতিন, সহকারী সেক্রেটারি শাহ আলম, অর্থ সম্পাদক আজিজুল হক, পৌর আমীর শাহজাহান সরকার ও সেক্রেটারি হাবিবুর রহমান মিঠু-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভেঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয় সীমার মধ্যে রাখতে হবে।রমজানে দিনের বেলায় সকল হোটেল রেস্তোরাঁ, সিনেমা হল বন্ধ ও অশ্লীলতা পরিহার করতে হবে।