• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিলে স্ট্রোক করে স্ত্রীর মৃত্যু

মুক্তিযোদ্ধার বাড়িতে
আগুন দিলে স্ট্রোক
করে স্ত্রীর মৃত্যু

# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে এক বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মো. শাহজাহানের বাড়িতে রাতের বেলায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিলে তাঁর স্ত্রী আকলিমা বেগম (৬৭) স্ট্রোক করে মারা গেছেন বলে জানা গেছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা দিয়েছে, তা নিশ্চিত করতে পারেননি শাহজাহানের ছোট ভাই অ্যাডভোকেট আরকান মিয়া।
আরকান মিয়া জানিয়েছেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের বাড়ি হিলচিয়া ইউনিয়নের মৈতপুর গ্রামে। ৫ আগস্টের পরও বাড়িতে আগুন, লুটপাট ও মুরগির খামার ধ্বংস করা হয়েছে। মো. শাহজাহান কয়েকটি মামলায় আসামি হয়ে বর্তমানে পলাতক আছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে একদল লোক আবার তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। তবে কাউকে চিনতে পারেননি। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এসময় শাহজাহানের স্ত্রী আকলিমা বেগম স্ট্রোক করলে রাত ১১টার দিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁদের এক ছেলে ও চার মেয়ে রয়েছেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেনকে প্রশ্ন করলে জানান, তিনিও আগুন এবং মৃত্যুর ঘটনা শুনেছেন। তবে কিভাবে আগুন লেগেছে, এটা নিশ্চিত করে জানা যায়নি। কেউ এ বিষয়ে থানায় অভিযোগও করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *