• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে
নির্মাণ শ্রমিকের মৃত্যু

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পর্শে শাকিল মিয়া (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাকুন্দিয়া পৌরসদর এলাকার হাপানিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের বাসিন্দা মো. শরীফ মিয়ার ছেলে।
জানা যায়, পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া এলাকার একটি চারতলা নির্মাণাধীন ভবনে টাইলস মিস্ত্রির কাজ করছিলেন শাকিল মিয়া। এ সময় নিচতলা থেকে কিছু মালামাল চারতলায় উঠানোর সময় অসাবধানতাবশত পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ লেগে গুরুতর আহত হন শাকিল মিয়া। পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *