• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন

কিশোরগঞ্জে ইসলামী যুব
আন্দোলনের সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইসলামী যুব আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার বিকালে জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকী, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার, সহ-সভাপতি মুহাম্মদ রুকন উদ্দিন, সেক্রেটারী মাওলানা নোমান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংখ্যানুপাতে। যার ফলে সংসদে অনেক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে মুহাম্মদ রবিউল ইসলাম শাহীনকে পুনরায় সভাপতি, মুহাম্মদ এমদাদুল ইসলামকে সহ-সভাপতি ও মাওলানা দেলোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *