• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষকলীগ ও ছাত্রলীগ নেতা আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ডেভিল হান্ট অপারেশনে কৃষক লীগ ও ছাত্রলীগ দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ। ১৪ ফেব্রুয়ারি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, পৌর শহরের ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাহেদুজ্জামান দুর্জয় (২২)। তিনি গাছতলাঘাট এলাকার আতাউল্লাহ মিয়ার ছেলে। অপর আসামি আগানগর ইউনিয়নের আগানগর গ্রামের জাহের মিয়ার ছেলে ও ইউনিয়ন কৃষকলীগ সভাপতি শফিকুল ইসলাম আকাশ।
এ তথ্য নিশ্চিত করে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আটককৃত দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতার উপর হামলা ও নাশকতার পরিকল্পনাকারী। ১৩ ফেব্রুয়ারি অভিযানে তাঁদের আটক করা হয়েছে। আসামিদের ভৈরব থানা ভাঙচুর মামলায় রাতেই কারাগারের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *