• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কৃষক নেতার অপমানের প্রতিবাদে মানববন্ধন

কৃষক নেতার অপমানের
প্রতিবাদে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় আব্দুস সাত্তার নামে একজন কৃষক নেতার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকায় জেলা বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মো. আলাল মিয়া, কৃষক নেতা জমির উদ্দিন, এবায়দুল ইসলাম, সোহরাব উদ্দিন প্রমুখের নেতৃত্বে এ কর্মসূচী পালিত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় গভীর নলকূপের সেচ খরচ বেশি নেওয়ার প্রতিবাদ করার কারণে নলকূপের লোকজন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা আব্দুস সাত্তারের ওপর হামলা চালায়। এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তাগণ সুষ্ঠু বিচার দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *