• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

# স্টাফ রিপোর্টার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মাজারে ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ইমাম ওলামা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতা। ১০ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
জানা যায়, উপজেলার সাহেবের চর এলাকার জনৈক সুলু শাহ নামক ব্যক্তির কবরে প্রতিবছর ওরশের নামে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় মাদক সেবন ও বেচাকেনা, জুয়া, মারামারি, খুন-খারাপি, অশ্লীল নৃত্য, গান-বাজনাসহ নানান ধরণের কার্যক্রম ঘটে। এবারও ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মেলার আয়োজন করা হচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মাও. আবুল কালাম ফারুকী, হালিমা সাদিয়া মাদরাসার মুহতামিম আবুল ফাতাহ নুরুল্লাহ, মডেল মসজিদের ইমাম মাও. জাহাঙ্গীর আলম, দারুল হেদায়েত কওমী মাদরাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ বাকী, রাবিয়া বসরী মহিলা মাদরাসার মহতামিম আবু মোহাম্মদ বরকত উল্লাহ, মোরগ মহল মসজিদের খতিব নাজমুল হক ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাও. কারিমুল্লাহ, আমেনা মহিলা মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, ইমাম উলামা পরিষদের উপদেষ্টা মাও. আসাদুজ্জামান বাবুল, আশরাফুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল আহাদ মাহমুদী, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা ফজলুল হক, মাও. নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ওরশের নামে অসামাজিক কার্যক্রলাম বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *