• রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

বিয়ের পর ভৈরবের বধূর দ্বিতীয় মিউজিক ভিডিও প্রকাশ তোরে এক দেখাতে মনে ধরেছে ৩ দিনে ৪ লাখ ভিউ ছাড়ালো

# মিলাদ হোসেন অপু :-
আসন্ন ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গত ২৫ জানুয়ারি ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় নতুন মিউজিক ভিডিও ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’।
মিউজিক ভিডিওটি প্রকাশের মাত্র ৩ দিনের মধ্যেই ৪ লাখ ভিউ অতিক্রম করেছে, নতুন একটি চ্যানেল থেকে এতো সাড়া পাওয়া মিউজিক ইন্ডাস্ট্রির জন্য মাইলফলক বলে মনে করেন নির্মাতা সেলিম রেজা। তিনি বলেন, আমি ভাবিনি এতো অল্প সময়ে এতো সাড়া পাবো, ৩ দিনে নতুন প্লাটফর্ম থেকে ৪ লাখ ভিউ চাহিদার চেয়ে প্রাপ্তি বেশি।
মিউজিক ভিডিওটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও হালের জনপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি। নৃত্য পরিচালনা করেছেন হাবিব রহমান।
এদিকে শিরিন হলেন কিশোরগঞ্জের ভৈরবের বধু। বিয়ের পর এটি তার দ্বিতীয় মিউজিক ভিডিও।
চিত্রনায়িকা শিরিন শিলা বলেন, এর আগেও বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছি। কিন্তু ‘তোরে এক দেখাতে মনে ধরেছে’ মিউজিক ভিডিওতে কাজ করে ভিন্ন উপলব্ধি হয়েছে। তরুণ নির্মাতা সেলিম রেজার পরিচালনায় সুন্দর একটি রোমান্টিক গানে কাজ করতে পেরে আমি আনন্দিত। আর এই আনন্দের মাত্রা আরো বাড়বে যখন দর্শক এটি উপভোগ করবে।
কন্ঠশিল্পী ও অভিনেতা সৈয়দ অমি বলেন, তোরে এক দেখাতে মনে ধরেছে গানটি আমার অতি পছন্দের একটি গান। গানটির টিউন আগে রেডি করা ছিল। একদিন যখন সেলিম ভাইকে শোনাই তিনি খুব পছন্দ করেন। তৎক্ষণাৎ বলেন এই গানটি নিয়ে আমি কাজ করবো। আমার বিশ্বাস আমার অন্যান্য গানের মতোই দর্শক শ্রোতা এটি পছন্দ করবে। আর প্রথমবারের মতো আমার সঙ্গে জুটি বেঁধে মিউজিক ভিডিওতে কাজ করেছে চিত্রনায়িকা শিরিন শিলা। এর আগে দুই চাকার সাইকেল গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে এক সপ্তাহ পর্যন্ত শীর্ষে ছিল। পরে পরী পাইছিরে গানটি ইউটিউবে ট্রেন্ডিংয়ে দ্বিতীয় ছিল। আশাকরি ‘তোর দেখাতে মনে ধরেছে’ গানটিও হিট হবে এবং সবার ভালো লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *