• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় গাছ কাটা নিয়ে একজন খুন

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে মো. আলম মিয়া (৬৫) নামের একজন খুন হয়েছেন। ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
নিহতের ছোট ভাই মিন্টু মিয়া জানান, কাঁঠাল গাছ নিয়ে পাশের বাড়ির সহোদর দুই ভাই নিজাম উদ্দিন ও সোহরাব উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিন ও সোহরাব উদ্দিন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় ঝগড়া থামানোর জন্য পাশের জমিতে কাজ করা আলম মিয়া তাদেরকে ফিরাইতে যায়। তখন সোহরাব উদ্দিনের আঘাতে গুরুতর আহত হন আলম মিয়া। পরে আলম মিয়াকে আহত অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *