# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন হলো দুই দিনের তারুণ্যের উৎসব। আজ ১৮ জানুয়ারি শনিবার জেলা প্রশাসক ফৌজিয়া খান উৎসবের উদ্বোধন করেছেন। উৎসবে তিনটি পৃথক প্যাভিলিয়নে ৩৮টি স্টল স্থান পেয়েছে। ‘যুব উদ্যোক্তাদের পণ্যমেলা’ নামে প্যাভিলিয়নে স্থান পেয়েছে ১৫টি হ্যান্ডিক্রাফটের স্টল। ‘তারুণ্যের পিঠা উৎসব’ নামে প্যাভিলিয়নে স্থান পেয়েছে ১৫টি পিঠার স্টল। আর ‘তারুণ্যের বইমেলা’ নামে প্যাভিলিয়নে স্থান পেয়েছে ৮টি বইয়ের স্টল।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেছেন, উদ্যোক্তা হিসেবে স্থানীয় যুব সমাজের পণ্যের ব্যাপক প্রচারের লক্ষ্যেই সরকার এ ধরনের মেলার উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী প্রমুখ।