• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে শিক্ষা প্রকৌশলীসহ ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে শিশু বৃদ্ধাসহ ২৫ জনের মতো আহতের খবর পাওয়া গেছে। ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত সবাইকে কামড় দেয়। আহতদের মধ্যে ১৫ জনের নাম হাসপাতালে এন্ট্রি থাকলেও ১৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ। এছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় আহতরা হলো, পৌর শহরের চণ্ডিবের এলাকার ২ বছরের শিশু রফিয়া, ৪ বছরের শিশু সাহাবী ও পপি বেগম (৩৮), স্বপন মিয়া (২৫), গাছতলাঘাট এলাকার বৃদ্ধা রাফিয়া (৬০), ভৈরবপুর এলাকার খোকন মিয়া (৩৮), পঞ্চবটি এলাকার নাজিদ মিয়া (৪৩), মমতা বেগম (৫০), উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার সেলিম মিয়া (২০), একই এলাকার নুপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০), রাজ্জাক মিয়া (৬০), স্মৃতি বেগম (৩০), আগানগর এলাকার দীপ্তি আক্তার (১৩), সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের রইছ মিয়া (৬৫) সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফের মা আক্তার বানু (৫৮), হাসপাতাল চত্বরের মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লী ও উপজেলা শিক্ষা প্রকৌশলী রেজাউল করিম (৩৩)সহ ২৫ জন নারী-পুরুষ ও শিশু রয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রাম থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করেন। পর্যায়ক্রমে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর, শহরের স্টেডিয়াম পাড়া মেরাতলী এলাকায়, চণ্ডিবের, ভৈরবপুর উত্তর পাড়া গাছতলাঘাট, ভৈরবপুর, পঞ্চবটি, উপজেলা পরিষদের সামনে নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধা বেশ কয়েকজনকে মধ্যরাত পর্যন্ত কামড় দিয়ে আহত করে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজহার মিয়া বলেন, চণ্ডিবের স্বাস্থ্য কমপ্লেক্সে গেইটে স্বপন মিয়া ও হাসপাতালের ভিতরে স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্টাফের মা ও হাসপাতাল চত্বরে মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লিকে পাগলা কুকুরটি কামড় দেয়। আমি কোন রকম বেঁচে যায়।
এ বিষয়ে আহত খোকন মিয়া বলেন, আমি স্টেডিয়াম পাড়া একটি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ একটি পাগলা কুকুর আমি সহ বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমিসহ কয়েকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
এ বিষয়ে আক্তার বানু বলেন, আমি হাসপাতালে কোয়াটারে আমার বাসার গেইটে দাড়িয়ে ছিলাম হঠাৎ একটি কুকুর এসে কামড় দেয়। আমি এখনো আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে আহত মমতা বেগম বলেন, আমি আমার নাতনীকে নিয়ে দোকানে গিয়েছিলাম বিস্কিট কিনতে। হঠাৎ একটি পাগলা কুকুর এসে কামড় দেয়। পরে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, পাগলা কুকুরের কামড়ে ১৭ জানুয়ারি শুক্রবার ১৩ জন ও ১৮ জানুয়ারি শনিবার ২ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিয়েছে। কুকুরটি শনাক্ত করতে পারলে বুঝা যাবে হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা। কুকুরটি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় দ্রুত ভ্যাকসিন দিতে হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, এ প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি। আমি বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার কারণ নিশ্চিত করে তারপর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *