• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুরসহ আহত ৩

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব বিএনপির একটি প্রোগ্রামে হাইব্রিড ডাকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আজ ১৮ই জানুয়ারি শনিবার সকাল থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আহতরা হলো, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকবর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪০), একই এলাকার জসিম মিয়া (৪০), শহরের ভৈরবপুর এলাকার শফিকুল মিয়ার ছেলে রাতুল মিয়া (২৭)। এদের মধ্যে শফিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। বাকি দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাতপাতালে প্রেরণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রোজিনা পারভীন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী দেখতে আসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি। এসময় চণ্ডিবের এলাকার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ প্রিয় নেতার সাথে সাক্ষাতের জন্য গেলে একই এলাকার দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় এক গ্রুপ আরেক গ্রুপকে হাইব্রিড বলে সম্বোধন করেন। রোগী দেখে শরীফুল আলম চলে গেলে সকাল ১১টায় চণ্ডিবের ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি আক্তার মিয়া গ্রুপ ও একই ওয়ার্ডের সাবেক সভাপতির ছেলে শফিকুল ইসলাম গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরব বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। পরক্ষণে নেতৃবৃন্দ চলে গেলে বেলা সাড়ে ১২টায় আবারো দুই গ্রুপ দা, বল্লম, ইট, পাটকেল, লাঠিসোটাসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা আরো জানান, সংঘর্ষে নিরপরাধ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে ও উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছে।
এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গোষাই বলেন, দীর্ঘদিন যাবত চণ্ডিবের হাসপাতাল পাড়া এলাকায় দুই গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। সেখানে কর্মীর চেয়ে নেতা বেশি। রেশারেশির রাজনীতির কারণে আমিও তাদের সাথে মিশতে চাই না। অযথা আমাকে একটি পক্ষ বানিয়ে দিবে।
এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান বলেন, গ্রুপিং সব এলাকাতে কম বেশি থাকে। তাদের সাথে স্থানীয় কিছু আওয়ামী লীগের দুষ্কৃতকারী ইন্দন দিয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এর ভাবমূর্তি নষ্ট করতে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *