• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভুল ইনজেকশনে দু’জনের মৃত্যুর ঘটনা ৬ লাখে মিমাংসার চেষ্টা

ভুল ইনজেকশনে দু’জনের
মৃত্যুর ঘটনা ৬ লাখে
মিমাংসার চেষ্টা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫ জানুয়ারি বুধবার নার্সের ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যুর ঘটনা দুই পরিবারকে তিন লাখ করে টাকা দিয়ে মিমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে। নিহত রোগী নিকলীর জহিরুল ইসলামের বড়ভাই মাসুক মিয়া ১৬ জানুয়ারি বৃহস্পতিবার জানিয়েছেন, বুধবারই তাঁদেরকে একটি রাজনৈতিক দলের একাধিক নেতা ওই প্রস্তাব দিয়েছেন। আগামী ২৫ জানুয়ারি তাঁদেরকে আসতে বলা হয়েছে। তবে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের সাথে এ বিষয়ে সরাসরি কোন কথা হয়নি বলে মাসুম মিয়া জানিয়েছে। ফলে এই আশ্বাসের ওপর তিনি ভরসা পাচ্ছেন না বলেও সংশয় প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার মাসুক মিয়া এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির ডাকে এসেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। সেখানেও তিনি বিষয়টি বলেছেন বলে জানিয়েছেন। পাশাপাশি দুই নিহতের স্ত্রীদের হাসপাতালে চাকরি দেওয়ারও আশ্বাস দিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার। এ বিষয়টিও তদন্ত কমিটিকে মাসুক মিয়া বলেছেন।
তবে ডা. হেলিশ রঞ্জন সরকারকে তিন লাখ করে দুই পরিবারকে ৬ লাখ টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে এ ধরনের কোন মিমাংসার কথা তিনি জানেন বলে জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালে অনেক রোগীই মারা যান। এর জন্য অনুদানের কোন ব্যবস্থা নেই। সরকারও এ ধরনের কোন তহবিল দেয় না। ফলে ৬ লাখ টাকার কথা কেউ বলে থাকলে এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই বলে মন্তব্য করেছেন। তবে দুই নিহতের স্ত্রীকে আউটসোর্সিংয়ের চাকরির আশ্বাস দিয়েছেন বলে ডা. হেলিশ রঞ্জন সরকার স্বীকার করেছেন। এছাড়া লাশ দাফনের জন্য দুই পরিবারকে নিজ পকেট থেকে ১০ হাজার করে টাকা দিয়েছেন বলেও হিলেশ রঞ্জন সরকার জানিয়েছেন।
উল্লেখ্য, কটিয়াদী উপজেলার পূর্ব সহস্রাম গ্রামের কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মুনিরুজ্জামান মনির মল্লিক (৩২) এবং নিকলীর নোয়াপাড়া গ্রামের ইটভাটা শ্রমিক জহিরুল ইসলাম (২৮) বুধবার সকালে এন্টিবায়োটিকের পরিবর্তে এনেশথেশিয়ার ইনজেকশন দেওয়ায় কয়েক মিনিটের মধ্যেই দু’জন মারা গিয়েছিলেন। এ নিয়ে জেলায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *