• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রুবেলের কবর জিয়ারত করলেন ইউএনও

# আবুল কালাম, তাড়াইল :-
কিশোরগঞ্জের তাড়াইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবক্কর সিদ্দিকী।
গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী উপজেলার জাওয়ার ইউনিয়নের হাছলা গ্রামের পাথারিয়াপাড়ায় যান শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত করতে। জিয়ারত শেষে তিনি শহীদ রুবেলের বাবা-মায়ের খোঁজ-খবর নেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শহীদ রুবেলের বাবা ফরিদ উদ্দিন বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এ সময় ইসলামি আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম খন্দকার, তাড়াইল উপজেলা বিএনপির দামিহা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সৈকত হোসেন ময়নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই দিন রাতে মিরপুর-১৩ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছিল। এমন সময় রুবেল মাথায় গুলিবিদ্ধ হন। গুলিটি বাম কানের পাশ দিয়ে মাথায় ঢুকে কপাল ভেদ করে বেড়িয়ে যায়। গুলির আঘাতে মগজ ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *