• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে নতুন এসিল্যান্ড লাবনী আক্তার তারানার যোগদান

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী পৌর প্রশাসক হিসাবে যোগদান করেছেন লাবনী আক্তার তারানা। ৫ জানুয়ারি রোববার সকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ভূমি অফিস ও কটিয়াদী পৌরসভার দায়িত্ব বুঝিয়ে দেন তাকে।
লাবনী আক্তার তারানা ৩৮তম বিসিএস ব্যাচের ক্যাডার। এর আগে তিনি বান্দরবান জেলার লামা উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা বলেন, জনগণকে সার্বক্ষণিক ভূমি সংক্রান্ত সেবা দেওয়া ও জনগণ সরাসরি এসিল্যান্ডের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। তাদের হয়রানিমুক্ত ভূমি সেবা দেওয়াই হবে আমার প্রথম কাজ। এজন্য কটিয়াদী উপজেলার সুশীল সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *