• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

অর্ধেক বইও আসেনি বই উৎসব বাতিল

অর্ধেক বইও আসেনি
বই উৎসব বাতিল

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের অর্ধেক বইও আসেনি। সারা দেশের অবস্থা একই রকম। যে কারণে এবার নতুন বছরের প্রথম দিন বই উৎসব বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ ডিসেম্বর মঙ্গলবার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমের সাথে কথা বললে তাঁরা জেলার চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বই এসেছে বলে জানিয়েছেন। মূলত টেন্ডার জটিলতার কারণে এমনটি হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। তবে এবার বইয়ের মান বেশ ভাল বলেও তাঁরা মন্তব্য করেছেন।
জেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা জানিয়েছেন, এবার জেলার ১৩ উপজেলায় মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে ৩ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন শিক্ষার্থীর জন্য বইয়ের বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ লাখ ৬০ হাজার ৭০৬টি। তবে মঙ্গলবার পর্যন্ত কেবল ৭টি উপজেলা অষ্টগ্রাম, বাজিতপুর, মিঠামইন, কটিয়াদী, ইটনা, ভৈরব ও করিমগঞ্জের জন্য বাংলা, ইংরেজি ও গণিতের বই এসেছে ৯৫ হাজার ১৭৫টি। এসব বই আপাতত সকল উপজেলায় ভাগ করে বিতরণ করা হবে।
অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম জানিয়েছেন, জেলার ১৩ উপজেলার প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ৭ হাজার ১৯১ জন শিক্ষার্থীর সকল প্রকার বইয়ের বরাদ্দ দেওয়া হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৭০১টি। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত কেবল ৬টি উপজেলা সদর, করিমগঞ্জ, তাড়াইল, বাজিতপুর, ভৈরব ও নিকলীর জন্য প্রথম থেকে তৃতীয় শ্রেণির সবগুলো বই, অর্থাৎ প্রায় ৫ লাখ বই এসেছে। এসব বই সকল উপজেলায় আপাতত ভাগ করে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *