• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

মধ্যরাতে ভৈরব শহরে ঘুরে অসহায়দের কম্বল বিতরণ করলেন ইউএনও

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে মধ্যরাতে ঘুরে ঘুরে অসহায়দের কম্বল বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। ৩০ ডিসেম্বর সোমবার ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায়, পৌর বাসস্ট্যান্ড এলাকায় ও পথচারীদের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফী ও ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া।
কম্বল পেয়ে পথচারী ও অসহায় মানুষরা বলেন, আমরা ভাবিনি এত তাড়াতাড়ি কম্বল পাবো। শীতের শেষ দিকে ও তীব্র শীতের সময় মানুষজন আমাদের কম্বল দিয়ে যায়। এবার শীত বাড়ার আগেই কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি।
বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, প্রতিদিনই শীত বাড়ছে। তবে এবার শীতের তীব্রতা বাড়ার আগেই অসহায় মানুষদের শীতের সহায়ক পণ্য হিসেবে সরকারি সহায়তার কম্বল বিতরণ করা হয়েছে। আমরা নিজ চোখে দেখে রাতে অসহায়দের মাঝে কম্বলগুলো বিতরণ করছি। প্রকৃত অসহায়দের মাঝে যেন কম্বল গুলো পৌঁছে দেয়া যায় সে জন্য আমরা কাজ করছি।
তিনি আরো বলেন, সরকারের সহায়তার পাশাপাশি ভৈরবের ব্যবসায়ী ও সচেতন মহলের নেতৃবৃন্দ যদি এগিয়ে আসে তাহলে ভৈরবের অসহায় হতদরিদ্র মানুষের শীতকালীন কষ্ট অনেকটা কমে যাবে। এতে যদি ভৈরব প্রশাসনের সহযোগিতা কামনা করে তাহলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *