• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শাসন করতে গিয়ে ছেলের দায়ের কুপে বাবা আহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শাসন করতে গিয়ে ছেলের দায়ের কুপে আহত বাবা। ঘটনাটি ঘটে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটি গ্রামে। আহত বাবা ওই এলাকার মৃত ফালান মিয়ার ছেলে মো. শহিদ মিয়া (৫৪)। অভিযুক্ত তারই ছেলে আব্দুল্লাহ (২৩)। এ ঘটনায় ৩১ ডিসেম্বর মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত বাবা শহিদ মিয়া।
ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল্লাহ’র শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়া হয়। বাবা শহিদ মিয়া শাসন করতে গেলে ছেলে আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে বাবাকে কোপ দেয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে কয়েকদিন পর বাড়ি ফিরলে আবার পাষণ্ড ছেলের মারধরের শিকার হয়। উপায় না পেয়ে বাবা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।
এলাকাবাসী জানান, আব্দুল্লাহ মাদ্রাসায় লেখা পড়া করা ছাত্র। মাদ্রাসার ছাত্রদেরও পড়াতেন। হঠাৎ সে বেকার হয়ে যায়। কিছুদিন হলো সন্তানের বাবা হয়েছে। শ্বশুর টাকা পয়সা খরচ করে মেয়েকে সিজারিয়ান করে চিকিৎসা করে আনেন। এ বিষয়ে আব্দুল্লাহকে শ্বশুরবাড়ির লোকজন জিজ্ঞাসা করায় তাদের অপমান অপদস্থ করে বিদায় করেন সে। বাবা শহিদ মিয়া শাসন করতে গেলে ছেলে তার বাবাকে বটি দিয়ে আহত করে। পরে দ্বিতীয় বার আবার আব্দুল্লাহ বাবাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বাড়িঘর ভাঙচুর করে। এলাকাবাসী আরো জানান, আব্দুল্লাহ প্রয়োজনে বাবাকে মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। বাবাকে বাড়িতে কোনো জায়গা দিবে না। জায়গা জমি সব কিছু বিক্রি করে দেবে। বাবা শহিদ মিয়া বলেন, ছেলেকে জন্ম দিয়েছি কিন্তু আমার কি শাসন করার অধিকার নেই। শ্বশুরবাড়ির সাথে ঝামেলা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে গেলে আমাকে মারধর করে আহত করে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বারবার আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া জানান, ছেলের বিরুদ্ধে বাবার দেয়া অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *