• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না

বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদ নেতা আবু হানিফ -পূর্বকণ্ঠ

বিচার না হওয়া পর্যন্ত
আওয়ামী লীগ রাজনীতি
করতে পারবে না

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে যুব অধিকার পরিষদের কমিটির পরিচিতি সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ১৫ বছর আওয়ামী লীগ স্বৈরশাসন চালিয়েছে। অনেক গুম খুন করেছে। জুলাই আন্দোলনের গণহত্যা চালিয়েছে। এর বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ২৮ ডিসেম্বর শনিবার বিকালে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি এলাকার বিজয় মঞ্চে ‘জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায়’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি আবু হানিফ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সচিবালায়ে আওয়ামী দোসর আমলারা অগ্নিকাণ্ডের জন্য দায়ী। কিন্তু সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষাধাজ্ঞা দিয়ে প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে অংশ নিয়েছে। এখন ছাত্র-জনতার ঐক্যে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। শহীদদের রক্তের সাথে বেঈমানি করে একদল কিংস পার্টি করা নিয়ে ব্যস্ত। আবু হানিফ বলেন, ’৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা আর ’৭৪ সালের ভূমিকা যেমন এক ছিল না, তেমনি ৫ আগস্টের আগে আর ৫ আগস্টের পরে ছাত্র সমন্বয়কদের ভূমিকা এক নয়। ১৫ বছর বিএনপি নির্যাতিত হয়েছে। নেতা-কর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন। তারা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে। কিন্তু ৫ আগস্টের পর কিছু নেতা-কর্মী যা করছেন, তা মেনে নেওয়ার মত নয়।
জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ জেলা শাখার আহবায়ক নাসির উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *