• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে শীত বেড়েছে বেড়েছে শীত কাপড় কেনা

কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার সেতুর কাছে অস্থায়ী হকার্স মার্কেটে ক্রেতাদের ভিড় -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে শীত বেড়েছে
বেড়েছে শীত কাপড় কেনা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে সপ্তাহখানেক ধরেই শীত প্রচণ্ড বেড়েছে। সবসময় সূর্যেরও দেখা মেলে না। ১৩ ডিসেম্বর শুক্রবার সারাদিন সূর্যের দেখা নেই। রয়েছে কুয়াশা। ১৪ ডিসেম্বর শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রী। শ্রমজীবী এবং কৃষকদের ভোগান্তি চরমে। শনিবার ছুটির দিন থাকায় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা দখলে নিয়েছেন শীত কাপড়ের হকাররা। প্রতিটি দোকানেই ক্রেতার উপচে পড়া ভিড়। গ্রাম থেকেও বহু ক্রেতা এসেছেন। সাথে শিশুদেরও নিয়ে এসেছেন।
শনিবার বিকালে শহরের গৌরাঙ্গবাজার সেতু থেকে গেঞ্জি মহাল ও তেরিপট্টির শেষ মাথা পর্যন্ত ফুটপাতে শত শত দোকান, হাজার মানুষের ঢল দেখা গেছে। কেউ রাস্তায় চট বিছিয়ে পোশাক বিক্রি করছেন। কেউ ভ্যানের ওপর দোকান সাজিয়ে বিক্রি করছেন। দাম তুলনামূলক কম হওয়ায় নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারের লোকজন এসব দোকানে ভিড় করেছেন।
শোলাকিয়া এলাকার স্বপন দাস একজন নলকূপ কারিগর। কিন্তু মৌসুমি ব্যবসা হিসেবে তিনিও তেরিপট্টতে ভ্যানের ওপর শীতের কাপড়ের দোকান দিয়েছেন। বেচাকেনা ভালই হচ্ছে বলে জানালেন। গৌরাঙ্গবাজার সেতুর কাছে একটি উন্মুক্ত অস্থায়ী হকার মার্কেট জমেছে। সেখানে ভ্যানের ওপর একসাথে অনেকগুলো দোকান, ক্রেতার ভিড়ও সেখানেই বেশি। এসব দোকানে সুয়েটার, জ্যাকেট, মাফলার, কোট, প্যান্ট, টাইস থেকে শুরু করে নানা রকম শীতের পোশাক পাওয়া যাচ্ছে। বহু নারীকে শিশু কোলে নিয়ে কেনাকাটা করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *