• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভারতে সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভৈরবে প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় পাদদেশে এ প্রতিবাদ ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মো. শাহিন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, ভৈরব আলেম উলামা পরিষদ সভাপতি মো. আল আমিন, পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন কুমার পাল, উপজেলা জামায়াত ইসলামী ভৈরব শাখার সূরা সদস্য মাওলানা কাজী আব্দুর রউফ, ইসলামী আন্দোলন ভৈরব শাখার সভাপতি মুছা খান, খেলাফত মজলিস ভৈরব শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, গণ অধিকার পরিষদের ভৈরব শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ইমাম উলামা পরিষদ, বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশটির আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দেলনের শিক্ষার্থী সিহাব উদ্দিন তুহিন, শরিফুল হক জয়সহ অন্যান্যরা শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। তারা বাংলাদেশের স্থিতিশীলতা সহ্য করতে পারে না। এরই ধারাবাহিকতায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন আর শেখ হাসিনার বাংলাদেশ নেই। এটা ১৮ কোটি জনগণের বাংলাদেশ। এখানে সরকারকে ক্ষমতায় ভারত বসায়নি ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকার পতনের পর দেশের জনগণ এ সরকার বসিয়েছে। আওয়ামী লীগ ভারতের গুলামি করতো। ভারত সব সময় তাদের আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই নতুন বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার হতে দেয়া হবেনা। ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেটা কবর দিয়েছে দেশের সকল জনগণ। এছাড়া সহকারী হাইকমিশনে হামলাকারীরা শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরো বলেন, ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘গোলামি না আজাদি? আজাদি, আজাদি’, ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম’, ‘হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘ছাত্র-শ্রমিক-জনতা, গড়ে তোলো একতা’সহ বিভিন্ন স্লোগান দেন। আলোচনা শেষে সমাবেশ মোনাজাতের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *