• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে বাড়ি আসলেন মাজহারুল

# উজ্জ্বল কুমার সরকার :-
মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবেন, সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির নুরুল ইসলামের ছেলে। ১০ নভেম্বর রোববার বিকেল পৌনে ৫টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বাড়িতে যান।
সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পত্তির ৬ ছেলে-মেয়ের মধ্যে দ্বিতীয় মাজহারুল ইসলাম। মাজহারুল ১২ বছর মালেশিয়া কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন।
তার বড় ভাই আনসারুল ইসলাম বলেন, আমার ভাই এতো বছর পর বাড়ি আসবে, হেলিকপ্টারে যেন বাড়ি আসে, এটা মায়ের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আবেগ আপ্লূত হয়ে মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি এতো বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টার করে। আমার ইচ্ছা পূরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *