• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
সারা দেশের মতো কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির ব্যানারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২৪ উদযাপন উপলক্ষে বাজিতপুর রেজু মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা বিএনপির এক নম্বর যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ইউনিয়ন বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল ও মানুষের জন্য কাজ করার আহবান জানান শেখ মজিবুর রহমান ইকবাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন তিনি।
এ সময় বক্তারা আওয়ামী লীগকে যেনো কোনো অবস্থাতেই সহযোগিতা না করা হয় এমন আহ্বান জানান উপস্থিত সকল নেতাকর্মীদের।
বক্তারা এ সময় আরও বলেন, বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো আছে। তাদের যেকোনোভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
একজন বক্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের লোকজন বাজিতপুর উপজেলা বিএনপিতে এসে ভীড় জমাচ্ছে। ত্যাগীরা বঞ্চিত হচ্ছে। সিনিয়র নেতৃবৃন্দ যেনো তাদের দলে আশ্রয় না দেয় এ ধরনের অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *