• শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যু স্বামী আহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বাঁশ বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের স্বামী আহত হয়েছে। ঘটনার পর ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কে দুর্জয় মোড় সংলগ্ন দরশন সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তি ফিরুজ মিয়া (৪০) ও নিহত নারী তার স্ত্রী রেহানা আক্তার লিমা (৩৫)। নিহতের শ্বশুর বাড়ি টাঙ্গাইল গোপালপুর থানা ঝাওয়াইল ইউনিয়ন ভেঙ্গুলা ঘোড়ামারা গ্রামে। নিহত রেহানা আক্তার একই থানার নগদা সিমলা ইউনিয়নের এনামুল হকের মেয়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চাকরির সুবাদে শহরের কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার হাজী নুরুল ইসলামের বাড়িতে স্ত্রী রেহানা আক্তার ও ১১ বছরের কন্যা সন্তান আতিয়া ইসলামকে নিয়ে ভাড়া থাকেন ফিরুজ মিয়া। তিনি একমি ফার্মাসিউটিক্যাল এর ভৈরব শাখার এরিয়া ম্যানেজার। একমাত্র মেয়ে আতিয়া টাঙ্গাইলে দাদার বাড়িতে রয়েছে। মেয়েকে আনতে ৭ নভেম্বর নিজ বাড়ি টাঙ্গাইলে যেতে বউকে বাসে উঠিয়ে দিতে মোটরসাইকেলে করে দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে যায় ফিরোজ মিয়া। এসময় দরশন সিনেমা হলের সামনে বাঁশ বোঝাই ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে স্ত্রী রেহানা বেগম ট্রাকের পিছনের চাকার নিচে চলে যায়। এসময় স্বামী ফিরুজ মিয়া আহত হন। ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে নিহতের স্বামী ফিরোজ মিয়া বলেন, আমার মেয়েকে আনতে আমি বউকে নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম। শ্যামল ছায়া বাসে করে ময়মনসিংহ হয়ে টাঙ্গাইল যাওয়ার কথা ছিল আমার স্ত্রীর। হঠাৎ পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আমি ও আমার স্ত্রী পড়ে যায়। পরে দেখি সে ট্রাকের পেছনের চাকার নিচে চলে গেছে। আমি চালকের বিচার চাই। আমার মেয়ের কি হবে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা বলেন, ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহসহ ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *