• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর বুধবার বেলা ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বাজিতপুর পৌরসভা পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৭০ জন কৃষককে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *