• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

# মিলাদ হোসেন অপু :-
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ৬ নভেম্বর বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে সার ও বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সালাউদ্দিন কায়সার আফরাদ, আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফ আলী ভূইয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষি সমৃদ্ধির জন্য সরকার ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের সহায়তাসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করছে।
এসময় বক্তারা আরো বলেন, গত দুই বছর সরিষার বাম্পার ফলন হয়েছে। যারা সরিষা পাবেন তারা এর সঠিক প্রয়োগ করবেন। সরিষা পরিপক্ক হওয়া থেকে তেল সংগ্রহ পর্যন্ত কৃষি অফিস সহায়তা করে যাবে।
এসময় বক্তারা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাঠ পর্যায়ে প্রতিটি কৃষককে ঘরে ঘরে গিয়ে সহযোগিতা করার নির্দেশনা দেন।
এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুছা মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৪০৫ জন কৃষককে পর্যায়ক্রমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হবে। বুধবার ১ হাজার কৃষকের প্রত্যেককে প্রতি বিঘা জমির জন্য সরিষার ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *