• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জে স্টেশন মাস্টার প্রহৃত হয়ে হাসপাতালে ভর্তি ট্রেন ছাড়ে এক ঘন্টা বিলম্বে

কিশোরগঞ্জে স্টেশন মাস্টার
প্রহৃত হয়ে হাসপাতালে ভর্তি
ট্রেন ছাড়ে এক ঘন্টা বিলম্বে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের স্টেশন মাস্টার খলিলুর রহমান অন্য এক যাত্রীর স্বজনদের হাতে প্রহৃত হয়ে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। প্রতিবাদে অন্য স্টাফরা কিশোরগঞ্জ থেকে বেলা ১২টা ৫০ মিনিটে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর ট্রেন আটকে দেন। তবে এক ঘন্টা বিলম্বে ১টা ৫০ মিনিটে ট্রেন গন্তব্যে রওনা হয় বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি লিটন মিয়া।
লিটন মিয়া জানিয়েছেন, স্টেশন মাস্টার খলিলুর রহমান ঢাকা ২ নভেম্বর শনিবার থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি কেবিনে সস্ত্রীক কিশোরগঞ্জের উদ্দেশ্যে ভৈরব স্টেশন থেকে উঠেছিলেন। কিশোরগঞ্জের পশ্চিম তারাপাশা এলাকার তুশি (২২) নামে কেবিনের এক নারী যাত্রী খলিলুর রহমানকে দেখে টিকেট আছে কি না প্রশ্ন করলে তিনি পেশাগত পরিচয় দেন। এরপরও তুশি তাকে টিকেট কাটার কথা বলেন। ফলে কুলিয়ারচর স্টেশনে নেমে খলিলুর রহমান টিকেট কাটেন। টিকেট নিয়ে কেবিনে ঢোকার পর আবার তুশি টিকেটের কথা জিজ্ঞাসা করলে এক পর্যায়ে কথা কাটাটি হয়। তুশি এ খবর মোবাইল ফোনে স্বজনদের জানালে ট্রেনটি আনুমানিক সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে থামার পর স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর চড়াও হয়ে তারা বেদম মারপিট করেন। আক্রমণে অংশ নেওয়াদের মধ্যে ছিলেন তুশির বড়ভাই অন্তুসহ ইমরান, মোজাম্মেল, হিমেল ও আরিফ। এদের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।
হামলায় খলিলুর রহমান গুরতর আহত হয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনার প্রতিবাদে স্টেশনের অন্য স্টাফরা ট্রেনের যাত্রা আটকে দেন। তবে এক ঘন্টা পর ট্রেন ছেড়ে যায়। জিআরপির ওসি লিটন মিয়া জানান, এ ঘটনায় কেউ আটক হননি। তবে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সৈয়দ নজরুল হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি রোগী খলিলুর রহমানকে দেখেছেন। তিনি কিলঘুষিতে আহত হয়েছেন। তবে অবস্থা উন্নতির দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *