• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার
দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর বুধবার ৪নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডিত ব্যক্তি সদর উপজেলার যশোদল ইউনিয়নের দামপাটুলি গ্রামের নূরুল ইসলাম।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সকালে সদর থানার পুলিশ দামপাটুলি এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত হিসেবে নূরুল ইসলামের স্ত্রী মীনার লাশ উদ্ধার করেন। পুলিশ বাদী হয়ে মামলা করে তদন্তে মীনার পরিচয় পেয়ে নূরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিও দেন। বুধবার আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর নূরুল ইসলামকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আদালত পরিদর্শক সামছুল আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *