• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম খোকন গ্রেপ্তার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ অক্টোবর মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মো. আব্দুল কাইয়ুম খোকন জেলার হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী বেপারীর ছেলে।
তিনি হোসেনপুর পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *