• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে পাকুন্দিয়ায় মশাল মিছিল

# রাজন সরকার :-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার দিকে পৌরসদরের ডাকবাংলোর সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেইটের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এক দফা, এক দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্লোগান দিতে দেখা যায়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল হক জর্জ-এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য শাহিন আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক লিমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাকিল মাহমুদ সম্রাট, রবিন, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল, সদস্য সচিব আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সজিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ আল সানী, মনির, মুরাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *