• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাবা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে জমি লিখে নিতে বাবা মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষক ছেলেকে গ্রেপ্তার করছে থানা পুলিশ। আজ ২২ অক্টোবর মঙ্গলবার উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্ত ছেলে জাফরনগর প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান। অভিযোগকারী পিতা শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার মৃত আবুল হোসেন ভূইয়ার ছেলে ধন মিয়া।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রথম পক্ষের সন্তানদের মাধ্যমে জোর পূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা বন্ধ করতে ও একাধিকবার নির্যাতনের বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শরণাপন্ন হয়েছিল শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার ধন মিয়া ও তার স্ত্রী রোকেয়া বেগম। পরে গত ১৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের আদালতে ছেলে লিটন (৫০), আবুল হোসেন (৪০), মোখলেছ (৩৫) কে আসামি করে মামলা করেন নির্যাতিত বাবা ধন মিয়া। এ বিষয়ে ভৈরব থানায় ছেলেদের নামে ওয়ারেন্ট আসলে আজ মঙ্গলবার ছোট ছেলে মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, উপজেলার শ্রীনগর গ্রামের পূর্বপাড়ার এলাকার মৃত আবুল হোসেন ভুঁইয়ার ছেলে ধন মিয়া। তার দুইটি সংসার রয়েছে। দুই সংসারে ৭ জন ছেলে ৮ জন মেয়ে। ১২ বছর আগে বড় বউয়ের মৃত্যু হয়েছে। বর্তমানে ধন মিয়া ছোট স্ত্রীকে নিয়েই সংসার করছেন। ২৫ বছর আগেই বড় বউয়ের সংসার আলাদা করে দেন ধন মিয়া। ওই সংসারে চার ছেলে ও চার মেয়ে রয়েছে। ছোট বউয়ের চার ছেলে ও তিন মেয়ে। বড় বউয়ের মৃত্যুর পর বাধে বিপত্তি। শুরু হয় সম্পত্তি বাটোয়ারা নিয়ে দুই পরিবারের মাঝে দ্বন্দ্ব।
জোর পূর্বক সম্পত্তি দখলের অপচেষ্টা বন্ধ করতে ও একাধিক বার নির্যাতনের বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের শরণাপন্ন হলেও কোন সমাধান পাচ্ছে না বলে ভুক্তভোগী পরিবারটির দাবি।
বাবা ধন মিয়া অভিযোগ করে বলেন, আমি জমি বিক্রি করে বড় বউয়ের সন্তানদের প্রবাসে পাঠিয়েছি। তারা আমার কোনো খোঁজ রাখে না। বরং সম্পত্তি লিখে নিতে আমাকে কয়েক দফায় মারধর করেছে। আমি থানা পুলিশের আশ্রয় নিয়েছিলাম। সেখান থেকে সব মিট করে দিলেও আমার প্রথম পরিবারের সন্তানরা বিচার মানে না। আমাকে শারীরিক ভাবে নির্যাতন করেছে। আমি ২৮ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি। আমি আমার ছেলের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত ছেলেদের দাবি তাদের বাবার বয়স হয়েছে বেশি। তাই তার ছোট বউয়ের পরিবার বাবাকে জিম্মি করে তাদের সকল সম্পত্তি লিখে নিয়েছে। তাদের অভিযোগ মিথ্যা। উলটো বাবার ছোট বউয়ের সন্তানরা আমাদের মারধর করে। তারাও কিশোরগঞ্জ আদালতে এবিষয়ে মামলা দায়ের করেছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ বলেন, বাবা মাকে মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছিল। মামলায় ওয়ারেন্ট হওয়ায় মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *