• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে কিশোরগঞ্জে সোমবার রাতে মশাল মিছিল

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জ শহরে মশাল মিছিল -পূর্বকণ্ঠ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে
কিশোরগঞ্জে সোমবার
রাতে মশাল মিছিল

# নিজস্ব প্রতিবেদক :-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল করেছে। ২১ অক্টোবর সোমবার রাতে জেলা শহরের পুরানথানা এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তৃতা করেন জেলা সমন্বয়ক মো. ইকরাম হোসেন, অভি চৌধুরী প্রমুখ।
বক্তাগণ বলেন, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। ফ্যাসিবাদী শক্তি এখনও পুনর্বাসিত হওয়ার ষড়যন্ত্র করছে। এরকম পরিস্থিতিতে রাষ্ট্রপতির বক্তব্য ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রেরই অংশ। বক্তাগণ অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেছেন। সেই সাথে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সংগঠনটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *