• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ইউপি চেয়ারম্যানের পর প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ইউপি চেয়ারম্যানের পর
প্যানেল চেয়ারম্যানকে
গ্রেপ্তার করেছে র‌্যাব

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকে ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার ফকিরেরপুল থেকে কিশোরগঞ্জের র‌্যাব গ্রেপ্তার করেছে। সোমবার রাতে একই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকরাম হোসেনকেও র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা তার এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় চেয়ারম্যান গ্রেপ্তারের পর অপর একটি মামলার আসামি হয়েও আকরাম হোসেন প্যানেল চেয়ারম্যান হিসেবে ইউপি কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান বাদী হয়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের বিরুদ্ধে ৩০ আগস্ট সদর থানায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছিলেন। অজ্ঞাত আসামি ২০০ থেকে ৩০০ জন। চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ ওই মামলার ১৫ নম্বর আসামি। তিনি বর্তমানে কারাগারে আছেন।
অন্যদিকে জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে প্রধান আসামি করে গত ৮ সেপ্টেম্বর সদর থানায় ৬২ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা করেছেন। অজ্ঞাত আসামি ২০০ থেকে ৩০০ জন। এ মামলার ৩৯ নম্বর আসামি প্যানেল চেয়ারম্যান ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আকরাম হোসেন। দুটি মামলাই গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী মিছিলে হামলার ঘটনায় করা হয়েছে। চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদ গ্রেপ্তার হলেও আকরাম হোসেন প্যানেল চেয়রম্যান হিসেবে নিয়মিত ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের চেয়ারে বসে দায়িত্ব পালন করছিলেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
আকরাম হোসেনকে র‌্যাব সদর থানায় হস্তান্তর করলে ১৫ অক্টোবর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *