• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যেকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অফিসের আয়োজনে হাত ধোয়া প্রদর্শন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল- সোহান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, উপজেলা শিক্ষা অফিসার মো. নূরুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, হোসেনপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, কালবেলা প্রতিনিধি ও মোহনা টেলিভিশন প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার এবং আমাদের সময় পত্রিকার প্রতিনিধি মো. খায়রুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মণ্ডল বলেন, হাত ধোয়া একটি জনসচেতনতা তৈরি উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচার মূলক দিবস।
প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *