• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

নবীনগরে বালু মহলে ডাকাতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদীতে বালু মহালে ১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় ডাকাতিকালে দুটি শর্টগান,৭ রাউন্ড গুলি ও দুটি রাম দা, একটি স্পিডবোর্টসহ ছয়জন ডাকাতকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার আলীপুর গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে মো. আরমান (৪২), কাজী কামাল এর ছেলে কাজী তারেক (৩৪), বাচ্চু মিয়ার ছেলে আবু সাঈদ (২৯), মুক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেন (২৭), আজমল হোসেনের ছেলে সাজ্জাদ মনা (২২), মো. মনির এর ছেলে আশরাফুল ইসলাম হিমেল(২০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ১৪ অক্টোবর সোমবার সন্ধ্যায় ধরাভাঙ্গা মেঘনা নদীতে বালু মহালে ডাকাতি হওয়ার গোপন সংবাদ পেয়ে আগ থেকেই আমি এবং সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. নূর হায়দার তালুকদার, নবীনগর থানার এসআই নাসির উদ্দীন, এসআই কামাল উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স নিয়ে নদীর আশপাশে অবস্থান করছিলাম। সন্ধ্যার সময় ডাকাতদল বালু মহালে ফাঁকা গুলি চালিয়ে আতংক তৈরির চেষ্টা করলে স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় অভিযান চালিয়ে ছয়জন ডাকাতকে গ্রেপ্তারসহ তাদের থেকে দুটি শর্টগান,৭ রাউন্ড তাজা গুলি ও দুটি রাম দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি স্পিডবোর্ট উদ্ধার করা হয়েছে। এসময় আরও কয়েকজন ডাকাত নদী সাঁতরিয়ে পালিয়ে যায়।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *