• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

কুলিয়ারচরে ইঁদুর ও পোকা-মাকড় দমনে লিফলেট বিতরণ

# মো. নাঈমুজ্জামান নাঈম :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলতি আমন মৌসুমে ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ১৪ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলার বড়খারচর পশ্চিমপাড়া বন্দে কৃষক-কৃষাণীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আমনের রোপণ পরবর্তী সময়ে পরামর্শের পাশাপাশি আবহাওয়া প্রতিকূল হওয়ায় ইঁদুর ও পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। এতে কৃষকরা সচেতন হবেন এবং ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে জানান তিনি। তিনি বলেন, সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপ-সহকারী কৃষি অফিসারদেরকে ছুটির দিনেও মাঠে কাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর কুলিয়ারচর উপজেলায় ৬ হাজার ৭ শত ২০ হেক্টর জমিতে আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা থাকলেও, চাষ কিছুটা কম হয়েছে। এ পর্যন্ত উপজেলায় ধান চাষ হয়েছে ৬ হাজার ৭ শত ১০ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হেক্টর কম।
জানা যায়, বেশ কিছুদিন যাবত আবহাওয়া মেঘলা। আর টানা কয়েক দিনের ভারী বর্ষণে ফসলের আবাদ ভালো হলেও মাজরা পোকা, বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা আক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কৃষকদের আগাম সচেতন না করলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে, সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই জনসচেতনতার লক্ষ্যে লিফলেটসমূহ বিতরণ করা হচ্ছে।
ইঁদুর ও পোকামাকড় ঠেকাতে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও পৌর ব্লক উপ-সহকারী কৃষি অফিসার অজয় চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *