• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে মান্নান জর্দ্দার মোড়ক নকল করার অভিযোগ ভুক্তভোগীর

# এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরবে বিল্লাল কেমিক্যাল কোম্পানীর মান্নান জর্দ্দার মোড়ক নকল করে পণ্য বাজারজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন ও আর্থিকভাবে ক্ষতি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মান্নান জর্দ্দার স্বত্ত্বাধিকারী মো. বিল্লাল মিয়া। আজ ১৪ অক্টোবর সোমবার দুপুরে ভৈরব টেলিভিশন এসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন ভুক্তভোগী বিল্লাল মিয়া বলেন, দীর্ঘ ১০ বছর ধরে তিল তিল করে মান্নান জর্দ্দার ব্যবসাটি দাঁড় করিয়েছি। সরকারকে ভ্যাট-ট্যাক্স দিচ্ছি নিয়মিত। মান্নান জর্দ্দার ট্রেডমার্ক জমা দিয়ে সিরিয়াল নাম্বার পেয়েছি। এছাড়াও সকল কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। আমার মালিকানাধীন মান্নান জর্দ্দার ব্র্যান্ড হুবুহু নকল করে তাবু মান্নান জর্দ্দা নামে জর্দা বাজারজাত করে আমার সুনাম ক্ষুন্ন, আর্থিক ক্ষতিগ্রস্ত ও সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে সামসু মিয়া নামে একজন কুচক্রী ব্যক্তি। এছাড়াও তাবু শোভা জর্দ্দা ও আল্লাহর দান নামে দুটি জর্দা বাজারজাত করলেও তাদের কোন কাগজপত্র নাই। এতে করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। আমি সরকারের কাছে দাবি জানাই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভৈরব টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু, ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক আদিল উদ্দিন, জয়নাল আবেদীন রিটন, আলহাজ্ব সজীব আহমেদ, জামাল আহমেদ, এম আর রুবেল, আল আমিন টিটু, আরিফুল ইসলাম মামুন, মিলাদ হোসেন অপু, আফসার হোসেন তূর্জাসহ স্থানীয় সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *