• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে ছাত্রদের উপর হামলার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি রাজু গ্রেপ্তার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজু (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ ১৩ অক্টোবর রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা পৌর শহরের আড়াই বেপারীর বাড়ির শেখ তারার ছেলে আলী মনসুর রাজু।
এর আগে চলতি মাসে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভূক্ত আরো ৭ জন নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন, রুবেল ও আলম। রোববার দুপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শহরের ফেরীঘাট মিনাবাজার এলাকা থেকে আলী মনসুর রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনার মামলায় রাজুকে আটক করা হয়েছে। এজাহার নামীয় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *