• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য উপলক্ষ্যে ১৩ অক্টোবর রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মুহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আফজাল হোসেন, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মো. শাহজাহান কবীর ভূঁঞা, সাংবাদিক মোজাম্মেল হকসহ কটিয়াদী পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম।
উপজেলায় দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *