• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাজ্জাদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক বাবু ইন্দ্রজিৎ দাস, বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, বাজিতপুর জামায়াতে ইসলামীর আমীর ডা ইয়াকুব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম প্রমুখ।
বক্তারা বলেন, এই বছর প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার বাহিনী ছাড়াও সিভিল আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিতে হবে, মন্দিরের সামনে প্রশাসনসহ জরুরী দপ্তরের মোবাইল নাম্বার পোস্টার ছাপিয়ে দিতে হবে।
তিনি দুর্গাপূজা চলার সময়ে দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
পূজা মণ্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
এ বছর বাজিতপুর উপজেলায় ৫৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এখন মণ্ডপগুলোতে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *