• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

নবীনগরের রাধিকা সড়কে সিএনজি- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. শুক্কুর খান (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগডহর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
আজ ২২ সেপ্টেম্বর রোববার বিকেল সারে ৫টার দিকে উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন আহত হয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা জানান, উপজেলার রাধিকা সড়কে বেপরোয়া গতি নিয়ে গাড়ি চালানোর কারণে প্রায়ই এসব মর্মান্তিক দুর্ঘটনা সংগঠিত হয়ে থাকে। গত ২০ সেপ্টেম্বর আরো একটি সড়ক দুর্ঘনা সংঘটিত হয়ে এক যুবক নিহত হয়। এসব সড়ক দুর্ঘনা রোধে জনসচেতনতাসহ প্রশাসনিক ভাবে এসব নিয়ন্ত্রণ করতে হবে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলার রাধিকা সড়কের ধনাশি নামক স্থানে জুম্মা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঔষুধ কোম্পানির একটি পিকাপ ভ্যানের চাপায় জাহান ১০ নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও সড়কটিতে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েই থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *